1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী পাথর উত্তোলন বন্ধের নির্দেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং পার্শ্ববর্তী সংরক্ষিত বনাঞ্চলের ঝরনা থেকে সব ধরনের পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে এই আদেশ বাস্তবায়ন করে আগামী ১ মাসের মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) সহ ৬টি সংগঠনের করা এক রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম।

পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বান্দরবান জেলার ডিসি, এসপিসহ ১০ বিবাদীকে আদালতের আদেশ বাস্তবায়ন করে ১ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানি শেষে আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম জানান, আদালত আদেশের পাশাপাশি রুলও জারি করেছেন। রুলে সাঙ্গু ও মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিবাদীদের নিষ্ক্রীয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!