1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

প্রার্থীর হলফনামার তথ্য ভোটারদের মাঝে বিতরণ ও প্রচারে রুল জারি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ, সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা, পৌরসভাসহ সব নির্বাচনে প্রার্থীদের হলফনামার সব তথ্য লিফলেট আকারে ছাপিয়ে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের কাছে বিতরণের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে, ওইসব লিফলেট বিতরণ ও প্রচারের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেয়া হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) ও কমিশনের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। সঙ্গে ছিলেন আইনজীবী হাসান তারেক ও সৌমিত্র সরদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব নিজে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রার্থীদের হলফনামার তথ্যাদি লিফলেট আকারে ছাপিয়ে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মাঝে বিতরণ ও গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করার নির্দেশনা চেয়ে রিট করেছিলাম। আজ ওই রিটের শুনানির পর রুল জারি করা হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ এই রুল জারি করেন।

এর আগে ১৮ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে রিটটি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। পরে ২০ ডিসম্বর এই রিটের শুনানি শুরু করে আজকে পর্যন্ত মুলতবি করেছিলেন। আজ শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।

রিট আবেদনে বলা হয়, একটি গুণগত ও সঠিক নির্বাচনের মাধ্যমে সঠিক এবং যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের জন্য সব প্রার্থীর ব্যক্তিগত তথ্যাবলি ভোটারদের জানানো না হলে যোগ্য প্রার্থী নির্বাচন যথাযথ হয় না। আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) এবং নির্বাচনী ম্যানুয়াল চ্যাপ্টার সেভেনে বিষয়গুলো স্পষ্টভাবে বলা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এ সংশ্লিষ্ট লিফলেট বিতরণ করা হয় না। তাই ওসব লিফলেট প্রচারের রিটে নির্দেশনা চাওয়া হয়েছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!