1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র

প্রত্যেক আইনজীবীকে বিনামূল্যে দুটি মামলা চালানোর আহ্বান: প্রধান বিচারপতি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

আইনের শাসন ও মামলার জট কমাতে প্রত্যেক আইনজীবীকে কম করে হলেও দুটি করে মামলা বিনা খরচে পরিচালনার জন্য বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের মহান উদ্যোগের পাশাপাশি সকল আইনজীবীকে অন্তত দুইটি মামলা বিনা খরচে পরিচালনা করা উচিত।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান অডিটোরিয়ামে বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি আয়োজিত ‘ময়মনসিংহ উৎসব-২০১৯’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি এ কে এম ফজলুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, জাহাঙ্গীর হোসেন, বিচারপতি বদরুজ্জামান, বিচারপতি মো. আমীর হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী আফজাল এইচ খান, এ এম আমিন উদ্দিন, শাহ মঞ্জুরুল হক ও শরীফ ইউ আহমেদ প্রমুখ।

প্রধান বিচারপতি বলেন, আইন পেশার সুমহান মর্যাদা রক্ষা করতে সকল অনিয়মের বিরুদ্ধে বার (আইনজীবী সমিতি) ও বেঞ্চকে (বিচারপতি) সোচ্চার হতে হবে।

তিনি বলেন, আইনজীবীদের মেধা, প্রজ্ঞা, দক্ষতা এবং পরিশ্রম আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখছে। আইনজীবী ও বিচারকদের সমন্বিত প্রচেষ্টায় বিচারবিভাগ এগিয় যাবে।

বিচারকগণ সমাজের বিবেক হিসেবে আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালনে যে শপথ নিয়েছেন তা থেকে নিভৃত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিচারক ও আইনজীবী কারোরই দায়িত্ব পালনে কোনো অবহেলা কাম্য নয় বলেও উল্লেখ করে।

প্রধান বিচারপতি বলেন, বিচারক ও আইনজীবীদের পরস্পরের প্রতি আস্থা সু-সম্পর্ক ব্যবস্থার গুণগত মান বৃদ্ধি করে। মামলার নেয়ার আগে আইনজীবীদের মামলার গুণাগুণ যাচাই-বাছাই করে আইনি বিচারপ্রার্থীকে পরামর্শ দেয়ার পরামর্শ দেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!