1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

পীরগঞ্জে হাট -বাজারগুলোতে অবৈধ ভাবে সরকারী ঘর দখলের প্রতিযোগীতা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃ মোস্তফা মিয়া, পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি:
রংপুরের ঐতিহ্যবাহী পীরগঞ্জ উপজেলায় হাট-বাজাগুলোতে সরকারী ঘর, রাস্তা বন্ধ করে ঘর দখলের প্রতিযোগীতা চলছে। দেখার কেউ নেই।

বিশেষ করে দখলের প্রতিযোগীতায় শীর্ষে চতরা হাট। বতর্মান ইজারাদার,স্থানীয় কিছু পাতি নেতার জোরে চলছে এই রমরমা বানিজ্য।

উক্ত হাটে এই ইজারাদারের বেশ কিছু অনিয়ম ও দূনির্তি সোশ্যাল মিডিয়াসহ, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক প্রতিকায় প্রকাশিত হলেও তা এখনো বন্ধ হয়নি।

হাটের রাস্তা বন্ধ করে টোলঘর নির্মান করায় স্থানীয় জনৈক ব্যক্তির লিখিত ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে গত, ৩০/০৮/১৮ইং তারিখে অভিযোগ করেন। ১৮/০৯/১৮ইং তদকালী নির্বাহী কর্মকতা সরজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন প্রদানের অনুরোধ জানান। ৩০/১০/১৮ইং সহকারী কমিশনার ভুমি সঞ্জয় কুমার মহন্ত,১৯৭০ সালের ৫,(১)এর সেকশন মোতাবেক, ৭দিনের মধ্যে অবৈধ টোল সরিয়ে নিতে নোটিশ প্রদান করেন। ২২/১১/১৮ইং ইউনিয়ন ভুমি অফিসার ঐ অবৈধ টোল ঘরটি না সরানোর কারনে উপজেলা সহকারী কমিশনার ভুমি বরাবরে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিবেদন দাখিল করেন। প্রয়োজনীয় ব্যবস্থা না করে সহকারী কমিশনার ভুমি নিজেই সরজমিনে পরিদর্শন করেন এবং ২৩/০১/১৯ইং তারিখে তিনি আবারো সাত দিনের সময় দিয়ে নোটিশ প্রদান করেন। এভাবেই চলছে কালক্ষেপন। জন মনে প্রশ্ন এর শেষ কবে কে জানে। অভিযোগ কারী প্রতিনিয়ত ঘুরছে ভুমি অফিসে।

কর্মকর্তাগন হচ্ছে ,হবে, এই ভাবে বিভিন্ন অজুহাতে বিদায় দিচ্ছেন অভিযোগ কারীকে। এদিকে দখলদাররা প্রভাবশালী হওয়ায় অভিযোগ কারীকে হুমকি,ধামকিসহ বিভিন্ন প্রকার মানসিক নির্যাতন করছে এবং এ বলছে ঐ রকম কর্মকর্তা না কি তাদের পকেটে থাকে।

তার সত্যতা ও অভিযোগকারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, অফিস থেকে বেশ কয়েক বার ফাইল হারিয়েছে। পরে আবারো নতুন করে কাগজ পত্র দিতে হয়েছে আমাকে। দীর্ঘশাঃস ফেলে অভিযোগকারী বলেন এভাবেই কেটে গেলো প্রায় ৬টি মাস। কি হবে বুঝতে পারছিনা। গত রাতেও সরকারী সেড দখল করে টোল ঘর নির্মান করেছে দখলদাররা। আগামী ১৪২৬ বাংলা সালের ইজারা টেন্ডার দেওয়া হবে আগামী১৮/০২/১৯ইং তারিখে সরকারী সর্বনিম্ন মূল্য নির্ধারন করা হয়েছে ৩৭,৯৮,৯০২টাকা।

স্থানীয় জনতা,হাটুরেরা বলেন,এবারে সরকারী নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কমে হবে টেন্ডার। কারন হাটে যদি জায়গা না থাকে তাহলে মানুষ কোথায় দাড়াবে,কেনা-বেচা করবে। তাই একটি মহল এই দখলদারদের দারায় দখল করে আগামী বছর যেন টেন্ডার কম হয়। সরকারী নির্ধারিত মূল্য না হওয়ায় মাসে,মাসে,অথবা হাটে, হাটে জমা আদায় করে কর্মকর্তাকে সাথে নিয়ে সরকারকে লক্ষ,লক্ষ, টাকা ফাকিঁ দিতে নিজেদের স্বার্থ হাসিলের পায়ঁতারা করছে বলে এলাকার জনসাধারন ও সচেতন মহল মনে করে”।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!