1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

পিলখানার ঘটনার দিন খালেদা জিয়া কোথায় ছিলেন: কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেঁচো খুঁড়তে বিষধর সাপ বের করার চেষ্টা করছেন।

পিলখানা হত্যার ১০ বছরে ফখরুলের প্রকৃত অপরাধীদের বের করে আইনের আওতায় আনার দাবি প্রসঙ্গে বেলা ১১টার দিকে ফেনীর সার্কিট হাউসে সেতুমন্ত্রী এ কথা বলেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের এমপি নিজামউদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার এএসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি প্রমুখ।

তিনি বলেন, পিলখানার ঘটনার দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোথায় রাখা হয়েছিল? কেন ২৪ ঘণ্টায় তাকে খুঁজে পাওয়া যায়নি? এ লুকিয়ে থাকার নেপথ্যের কারণ খুঁজে বের করতে হবে।

সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে উদ্দেশ্যমূলকভাবে কোনো সংবাদকর্মীকে হয়রানি করা যাবে না। এমনটি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ- আইসিটি আইনে মামলা দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য। এ মামলা দিয়ে কাউকে হয়রানি করা যাবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!