1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

পাকিস্তানে হামলা হলে পাল্টা জবাব: ইমরান খান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত যদি আক্রমণ করে তাহলে প্রত্যুত্তরে জন্য প্রস্তুত রয়েছে পাকিস্তানও।

গত ১৪ ফেব্রুয়ারির ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলাওয়ামায় জৈইশ-ই-মুহাম্মদের হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-র অন্তত ৪৪ জন নিহত হয়। ওই হামলার পর থেকেই পাকিস্তানকে দায়ী করে ভারত। শাস্তিমূলক ব্যবস্থা নিতে বেশ কিছু কঠোর পদক্ষেপও নিয়েছে ভারত।

ভারতের দাবি, পাকিস্তানের মদদপুষ্ট জেইশ-ই-মুহাম্মদের হামলার মধ্য দিয়ে পাকিস্তানের সম্পৃক্ততা স্পষ্ট। ভারতীয় কর্তৃপক্ষ বলছে, তাদের প্রাথমিক তদন্তেও সেই তথ্যপ্রমাণই উঠে এসেছে।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে ইমরান খান বলেন, ভারত প্রমাণ ছাড়াই অভিযোগ তুলছে। পাকিস্তান কেন হামলা করতে যাবে? পাকিস্তান স্থিতিশীলতা চায়। যখন ধীরে ধীরে সেই স্থিতাবস্থা আসছে, তখন ভারত এই অভিযোগ তুলে সেটা নষ্ট করতে চাইছে। আমরা যেখানে শান্তি চাই, সেখানে এই হামলা করে পাকিস্তানের কী লাভ হবে?

এদিন তিনি বলেন, প্রমাণ থাকলে আমাকে দিন, কথা দিচ্ছি, পরের দিনই ব্যবস্থা নেয়া হবে।

ভাষণে পুলওয়ামায় হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে ইমরান বলেন, প্রয়োজনে তিনি আলোচনায় বসতেও রাজি আছেন। তিনি বলেন, আলোচনার প্রসঙ্গ উঠলেই ভারত সন্ত্রাসের প্রসঙ্গ টেনে আনে। এবার তাই প্রয়োজনে সন্ত্রাস নিয়েও আমি আলোচনায় রাজি।

এদিকে পাকিস্তানে সম্ভাব্য হামলার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক নেতাদের মুখে শোনা যাচ্ছে ভারত হামলা চালাতে পারে। সেটা হলে পাকিস্তান শুধু পাল্টা হামলার কথা ভাববে না, সঙ্গে সঙ্গে যোগ্য জবাব দেবে। এছাড়া আর কোনও বিকল্প থাকবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!