
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ ইং উপলক্ষে সাহিত্য কেন্দ্রের আয়োজনে আজ বৃস্হপতিবার” প্রমিত বাংলা বানান ” প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সাহিত্য কেন্দ্রের পলাশবাড়ীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাসান আজিজুর রহমান সভাপতিত্বে আলোচনা সভা আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, উপজেলা সহকারি কমিশনার আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি প্রমুখ।
আলোচনা অমর একুশের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদের স্মৃতিচারণ করে বক্তব্যে ভাষার বানানের উপর গুরাত্বারোপ করেন বক্তরা।
আলোচনা সভায় আইন বিষয়ে সচেতন হতে ও আইনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে ও জানাতে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি দুইটি বই সাহিত্য কেন্দ্র উপহার দেন। পরে প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।