1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

পদত্যাগ না করেই উপজেলা নির্বাচন করা যাবে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না। তবে জেলা পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যদের পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

হেলালুদ্দীন আহমদ জানান, আইনকানুনের ভিত্তিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান যারা পদে আছেন, সিদ্ধান্ত হয়েছে, তাদের পদত্যাগ করতে হবে না। আর ভাইস-চেয়ারম্যানকেও পদত্যাগ করতে হবে না।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে নিয়োগ করা রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে এই সিদ্ধান্তের কথা বলেন ইসি সচিব।

তিনি আরো বলেন, আরেকটি সিদ্ধান্ত হলো অনেক স্কুল-কলেজ সরকারি হয়েছে। সেসব প্রতিষ্ঠান সরকারি হয়েছে, কিন্তু ব্যক্তিরা সরকারি হন নাই। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তাহলে তাদের পদত্যাগ করতে হবে। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার, বা জেলা পরিষদের মেম্বার যদি উপজেলা নির্বাচন করতে চান, তাহলে তাদেরও পদত্যাগ করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!