1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

নৌকার আদলে ‘দ্য বোট-শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর পূর্বাচলে নৌকার আদলে নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। স্টেডিয়ামের নাম হবে ‘দ্য বোট- শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ স্টেডিয়ামটির নির্মাণকাজ আগামী তিন বছরের মধ্যেই সম্পন্ন করা হবে।

শনিবার বোর্ড মিটিং শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এসব তথ্য জানান।

বিসিবি সূত্র জানায়, অত্যাধুনিক স্টেডিয়ামটি নির্মাণের জন্য ইতিমধ্যে ১০ লাখ টাকায় ৩৭.৪৯ একর জমিও বরাদ্দ পেয়ে গেছে বিসিবি। বিসিবি সভাপতি জানান, ক্রিকেট বোর্ডের নিজ খরচে তৈরি হবে এই স্টেডিয়ামটি। ‘আমরা ৩৭.৪৯ একর জমি পেয়ে গেছি। শিগগিরই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নকশা ও পরামর্শের কাজ সম্পন্ন করা হবে। এরপর নির্মাণের কাজে হাত দেওয়া হবে।

‘আশা করছি, ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার খুব দৃষ্টিনন্দন একটি স্টেডিয়াম হবে এটি। আগামী তিন বছরের মধ্যেই আমরা নির্মাণ শেষ করতে চাই।’

তিনি আরও জানান, স্টেডিয়ামটির সঙ্গে আধুনিক সব সুযোগ-সুবিধা সংযুক্ত থাকবে। ক্রিকেট একাডেমি, ইনডোর সুবিধা, জিমনেশিয়াম, সুইমিং পুলসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি নিশ্চিত করা হবে।

স্টেডিয়ামের পাশেই একটা পাঁচতারকা মানের হোটেল করার পরিকল্পনাও রয়েছে বলেও জানান নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, হোটেল আমরা নিজেরা নির্মাণ না করলেও বিসিবির তত্ত্বাবধানেই রাখা হবে সেটি। তবে নির্ধারিত সময়ে মূল স্টেডিয়ামের কাজটা আগে শেষ করার ভাবনাই প্রাধান্য পাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!