1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৬০

  • আপডেট হয়েছে : শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

নাইজেরিয়ায় সশস্ত্র জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর রাণে গত সোমবার এ হামলা চালায় তারা। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গত শুক্রবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়া পরিচালক ওসাই ওজিঘো এক বিবৃতির মাধ্যমে জানান, ‘যেসব বেসামরিক মানুষ ঘর ছেড়ে পালিয়েছে তাদের ওপরই হামলা চালানো হয়েছে। যা দেশের জঘন্য যুদ্ধাপরাধের ফসল। আর যারা এসব অপরাধের সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

দেশটিকে কয়েক দশক ধরে চলা দ্বন্দ্বে রক্তাক্ত হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। আর এ হামলা এমন সময় হলো যার দুই সপ্তাহ আগে শহরটি দখল করে নেয়। নাইজেরিয়ান সেনাবাহিনীকে শহর থেকে বিতাড়ন করে শহরটিতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তাছাড়া সেনাবাহিনীর ঘাঁটিও দখলে নিতে সক্ষম হয় তারা।

বিগত কয়েক মাসে সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা বাড়িয়ে দিয়েছে সশস্ত্র এই জঙ্গি গোষ্ঠীটি। তারা সেনা সদস্যদের হত্যা করে সামরিক ঘাঁটি দখল নিয়ে অস্ত্র চুরি করে নিয়ে যাচ্ছে। আর যথেষ্ট সেনা ও অস্ত্র না থাকায় শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে নাইজেরিয়ান সেনাবাহিনী।

গত দশ বছর ধরে দেশটিতে চলা সহিংসতার কারণে শুধু দেশটির উত্তর-পূর্বাঞ্চলেই ২৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন আর ঘরছাড়া হয়েছেন বিশ লাখ। তাছাড়া এই সহিংসতা পাশ্ববর্তী দেশ নাইজার, শাদ ও ক্যামেরুনেও ছড়িয়ে পড়ে ওই অঞ্চলটিতে অস্থিরতা তৈরি করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!