1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৬৬, ভোট স্থগিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ২৯ বার পড়া হয়েছে

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনাতে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন। এ হামলার পর সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ স্থগিত করেছে দেশটির সরকার। শনিবার এই ভোট হওয়ার কথা ছিল। সূত্র বিবিসি ও আলজাজিরা।

নাইজেরিয়ায় সাধারণ নির্বচনে ভোট গ্রহণের মাত্র ৫ ঘণ্টা আগে কাদুনা প্রদেশের দুটি সম্প্রদায়ের লোকজনের ওপর ওই হামলা চালায় বন্দুকধারীরা। সরকারি বিবিৃতিতে বলা হয়েছে, হামলায় মোট ৬৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২২টি শিশু ও ১২ জন নারী।

এদিকে এই হামলার পর কাদুনা প্রদেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনা। এছাড়া হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে গ্রেপ্তারকৃতদের নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।

হামলার পর এক বিবৃতিতে কাদুনা প্রদেশের সরকারি মুখপাত্র স্যামুলে আরুয়ান বলেন, নিরাপত্তা সংস্থাগুলি আজ (শুক্রবার) প্রদেশের মারো গিদা ও কাজুরুতে হামলায় নিহত ৬৬টি মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে। এছাড়া গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে নিরাপত্তাকর্মীরা। ওই ভয়াবহ হামলার পর কাদুনা প্রদেশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে ওই ভয়াবহ হামলার পর দেশটিতে ভোটগ্রহণ এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। শনিবার সকাল থেকে দেশটির প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!