1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

দ্বিতীয় ধাপের ১২২ উপজেলায় নৌকার প্রার্থী যারা

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় ১২২ জন চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তালিকা প্রকাশ করেন।তিনি জানান, যোগ্যতা নিরিখে ও তৃণমূলে জনপ্রিয়দেরকেই দলীয় প্রার্থী করা হয়েছে।যাদের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাদের প্রার্থী করা হয়েছে।প্রার্থী চূড়ান্ত করেছেন দলীয় প্রধান শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, এটি তালিকা প্রকাশের দ্বিতীয় ধাপ। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দ্বিতীয় ধাপের মনোনয়ন চূড়ান্ত করা হয়।এরপরই আজ মনোনয়ন ঘোষণা করা হল।

তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছেন-ঠাকুরগাঁও সদরে অরুনাংশ দত্ত টিটো, পীরগঞ্জ উপজেলায় আখরুতারুল ইসলাম, রাণীশৈংকল সাইদুল হক, হরিপুর জিয়াউল হাসান, বালিয়াডাঙ্গী আহসান হাবিব, পীরগাছায় আবদুল্লাহ আল মাহমুদ, তারাগঞ্জ আনিসুর রহমান, বদরগঞ্জ ফজলে রাব্বি, কাউনিয়া আনোয়ারুল ইসলাম, রংপুরের পীরগঞ্জ নূর মোহাম্মদ মণ্ডল, গাংগাচড়া রুহুল আমিন।

৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে আগামী ১০ মার্চ। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে অন্তত ৪৮০টিতে এবার ভোট হচ্ছে। প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রজশাহী বিভাগের ৮৭ উপজেলায় ভোট হবে।

প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি।

মার্চ মাসেই পরবর্তী চারটি ধাপের ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ হবে ভোট। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ইসাহাক আলী খান পান্না প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!