1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

দেশ ও জাতির কল্যাণ কামনা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আয়োজিত তাবলিগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমা। আজ মঙ্গলবার বেলা ১১টা ৪৭ মিনিট থেকে ১২টা ২ মিনিট পর্যন্ত মোনাজাত পরিচালনা করেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা মুহাম্মদ শামীম। মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। মোনাজাতে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার সকাল থেকে মুসল্লিদের ঢল ছিল টঙ্গীর ইজতেমা ময়দানের দিকে।

এর আগে আজ মঙ্গলবার ভোর থেকে হাজার হাজার মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেন। ময়দানের আশপাশ সড়কগুলোতে কয়েক কিলোমিটার যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে তারা আগে-ভাগেই ময়দানে আসতে থাকেন। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, বাদ ফজর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বয়ান করেন দিল্লির মাওলানা হাফেজ ইকবাল নায়ার। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা ওসামা বিন ওয়াসিফ। সা’দপন্থীদের ইজতেমায় ৩৬ দেশের প্রায় ১২শ’ বিদেশি আখেরি মোনাজাতে অংশ নেন। হেদায়েতি বয়ানে মাওলানা মুহাম্মদ শামীম বলেন, ‘হযরত মুহাম্মদের (সা.) জীবন আদর্শ যে অনুসরণ করবে সে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে। মুসলমানের নামাজ ছাড়ার প্রশ্নই আসে না। নামাজ এমনভাবে আদায় করতে হবে, যেমন নবী করিম (সা.) আদায় করেছেন। জবরদস্তি করে নয়, তাজিমের সঙ্গে বুঝিয়ে মসজিদে নিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহকে খুশি করতে জন্যই করতে হবে। নামাজ সব গুনাহ থেকে বিরত রাখে। নামাজের দরকারি সুরাসমূহ সহিহ-শুদ্ধভাবে শিখতে হবে।’ মোনাজাতে অংশ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!