1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

তিস্তা ও ব্রহ্মপুত্রের পানির ন্যায্য হিস্যার দাবিতে গাইবান্ধায় বাসদ মাকর্সবাদীর বিক্ষোভ মিছিল সমাবেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

তিস্তার পানির ন্যায্য হিস্যা, ব্রহ্মপুত্রের পানি ভারত কর্তৃক একতরফা প্রত্যাহারের ষড়যন্ত্রের প্রতিবাদে ও নদী ভাঙ্গন বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বাসদ মাকর্সবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগেে আজ বুধবার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ।

বক্তারা বলেন, ভারত সরকার আন্তর্জাতিক নিয়মনীতি লংঘন করে তিস্তাসহ প্রায় সকল অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার করছে। ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহারের ষড়যন্ত্র করছে। উজানে ভারত তিস্তার পানি প্রত্যাহার করায় বাংলাদেশে তিস্তা সেচ প্রকল্প অচল হয়ে পড়েছে, লক্ষাধিক হেক্টর জমি কৃষকরা সেচ সুবিধা না পাওয়ায় প্রতিবছর শত শত কোটি টাকা ক্ষতি হচ্ছে। শুকনো মওসুমে নদী একেবারেই পানিশূন্য হয়ে যায়। ফলে মাছসহ সকল জলজপ্রাণী বিলপ্তির পথে। বর্তমানে দেশের উপর দিয়ে প্রবাহিত পানির প্রায় ৮০% ব্রহ্মপুত্র নদী দিয়ে প্রবাহিত হয়। সেই নদীর পানিও ভারত একতরফা প্রত্যাহারের ষড়যন্ত্র করছে।নেতৃবৃন্দ দেশের সকল অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। তারা সকল নদী দখলমুক্ত ও খনন করে নৌপথ স্বাভাবিক করাসহ অস¤প্রসারিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। নদী ভাঙ্গন বন্যা সমস্যার স্থায়ী সমাধান করে ভাঙ্গন কবলিত মানুষ ও ভূমিহীনদের খাস জমিতে পুনর্বাসনের আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!