1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র সাথে এলাকাবাসীর সংঘর্ষে নিহত ৪, আহত ১৬

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে বহরমপুর এলাকায় বিজিবির গুলিতে নবাব (৩৫) সাদেক (৪৫), জয়নুল (১২), ও সাদেকুল (৩২) নামে ৪ জন নিহত ও বিজিবি সদস্যসহ ১৬ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার এমজে আরিফ বেগ।

ওই উপজেলার রুহিয়া এলাকার নজরুল ছেলে নবাব ও মৃত জহিরউদ্দীন ছেলে সাদেক এবং বহরমপুর এলাকার নুর ইসলামের ছেলে জয়নুল ও আব্দুর রহিমের ছেলে সাদেকুল।

আহতরা হলেন, মিঠু, ইসহাদিতি, সাদেকুল, তৈমুর, রাসেল, জয়নুল, মুনতাহারা, বাবু, নওশাদ, হান্নান, জয়নুল ও নুর নাহার। এলাকাবাসী জানায়, বরহমপুর গ্রামের মাহাবুব আলী গত ০৬ মাসে আগে একটি গরু ক্রয় করে।

সেই গরু আজ মঙ্গলবার সকালে স্থানীয় যাদুরানী বাজারে বিক্রি করার জন্য বাড়ী থেকে বের হয়। এ সময় বেতনা ক্যাম্পের বিজিবি’র সদস্যরা ভারতীয় গরু মনে করে ক্যাম্পে গরু গুলো নিয়ে যাওয়ার জন্য মাহাবুবের কাছ থেকে ছিনিয়ে নিতে গেলে মাহাবুবের পরিবার ও এলাকাবাসীর সাথে সংঘর্ষ বাঁধে।

পরে বিজিবি’র গুলি ছোড়লে যাদুরানী বাজারের উদ্দেশ্যে আসা পথচারী ২ জনসহ স্থানীয় ২ জন নিহত হয় এবং ১২ জন গুলি বৃদ্ধ হয়ে আহত হয়।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুস সামাদ বলেন, গুলিবৃদ্ধ ১৪ জনের গুলি বের করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল তুহিন মো: মাসুদ বলেন, বিজিবি একটি প্ট্রোল টিম ৪ গরু সিজ করে ফেরার পথে চোরাকারবারীরা এলাকাবাসী বিভিন্ন দেশীয় অস্ত্রনিয়ে বিজিবির উপরে হামলা চালায়। তাদের অনুরোধ করেও কোন কথা শুনেনি। বরং তারা উত্তেজিত হয়ে বিজিবি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেস্টা করে। এ সময় ৪ জন বিজিবি সদস্য আহত হওয়ার পরে কয়েক রাউন্ড ফাকা গুলি করার পরেও পরিবেশ শান্ত না হওয়ায় বাধ্য হয়ে গুলাগুলি হয়।

উপজেলা নির্বাহী অফিসার এমজে আরিফ বেগ বলেন, আমি ঘটনাস্থলেই আছি। সবকিছু জেনে পরে জানাচ্ছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!