1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

জামায়াতকে নিষিদ্ধ করতে বিশেষ কোনো সময়ের প্রয়োজন নেই: কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

জামায়াতকে নিষিদ্ধ করতে সব সময়কেই উপযুক্ত বলে মনে করে আওয়ামী লীগ। তবে বিষয়টি বিচারাধীন হওয়ায় সরকার এ বিষয়ে এখনই কিছু করতে পারছে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধাপরাধী দল জামায়াত নিষিদ্ধ করার জন্য সব সময়ই উপযুক্ত। বিশেষ কোনো সময়ের প্রয়োজন হয় না। কিন্তু এখানে আদালতের একটি সিদ্ধান্তের ব্যাপার আছে, একটি কনস্টেইন্ট আছে। আদালতের একটি ভারডিক্টের ব্যাপার আছে। সেটিকে তো আমরা উপেক্ষা করতে পারি না।

বিচার বিভাগের প্রতি সরকার ও ক্ষমতাসীন দল আস্থাশীল জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী। বিচার বিভাগ একটি সিদ্ধান্ত নেয়ার আগেই আমি তো সেটিকে ভায়োলেট (অমান্য) করতে পারি না। আদালতের রায়ের আগেই এ বিষয়ে সরকার কিছু করতে পারে না।

প্রসঙ্গত অতিসম্প্রতি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ ও দলটির গুরুত্বপূর্ণ নেতা মজিবুর রহমান মঞ্জুর বহিষ্কারের পর জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংস্কারের দাবি জোরালো হয়। একাত্তরের ভূমিকার জন্য দলটির পক্ষ থেকে জাতির কাছে ক্ষমতা চাওয়ার দাবি ওঠে। সেই সঙ্গে জামায়াত বিলুপ্ত হয়ে নতুন সংগঠন করার বিষয়টিও সামনে চলে আসে। পাশাপাশি জামায়াত নিষিদ্ধের দাবিও ওঠে।

এ সময় উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় আওয়ামী লীগ হতাশ নয় বলেও জানান ওবায়দুল কাদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!