1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে গণমাধ্যমের প্রতি আহবান রাষ্ট্রপতির

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ দায়িত্বশীল ভূমিকা পালন ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছেন।

আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রেস কাউন্সিল দিবস’ ও প্রেস কাউন্সিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, তথ্য সচিব আবদুল মালেক, প্রেস কাউন্সিলের সদস্য মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

তিনি বলেন, ‘জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এবং সাংবাদিকতার নৈতিকতা মেনে চলে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য ৫জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানসহ মোট ৭টি পদক দেয়া হয়।

পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলো হলো- দৈনিক সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ার (আজীবন সম্মাননা), উন্নয়ন সাংবাদিকতায় জসিমউদ্দিন হারুন (ফাইনান্সিয়াল এক্সপ্রেস), গ্রামীন সাংবাদিকতায় মুরশিদ আলম (মুক্তবার্তা, বগুড়া), ফটোগ্রাফিতে সনি রামানি (ডেইলি নিউ এজ) এবং নারী সাংবাদিকতায় আয়েশা সিদ্দিকা আকাশি (দৈনিক সুবর্নগ্রাম, মাদারিপুর)।

প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পদক পেয়েছে দৈনিক ইত্তেফাক ও দৈনিক আজাদী। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!