1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

গাইবান্ধায় শিল্পকলা একাডেমির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, জন্মদিনের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার গাইবান্ধায় শিল্পকলা একাডেমির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপর সাংস্কৃতিক কর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, অমিতাভ দাশ হিমুন, ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক আরিফুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। অনুষ্ঠানের শুরুতেই সাংস্কৃতিক সংগঠকদের নিয়ে অতিথিরা জন্মদিনের কেক কাটেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!