1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

গাইবান্ধায় এমপিওভুক্তির জন্য শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

এমপিও ভূক্তির জন্য নন এমপিও শিক্ষক-কর্মচারীরা মঙ্গলবার মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

গাইবান্ধা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন, জেলা কমিটি দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধনের কর্মসূচী পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি টিআইএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, সদর উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান, প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন পাল, ফুলছড়ির উদাখালী মডেল কলেজের অধ্যক্ষ এনামুল হক, উদাখালী মহিলা কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, এমপিওভূক্ত না হওয়ার কারণে দীর্ঘ ১০ থেকে ২৫ বছর যাবৎ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী সরকারের আর্থিক সুবিধা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা ধারদেনা করে পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন। এমপিওভূক্তির জন্য বিভিন্ন সময়ে আন্দোলনের প্রেক্ষিতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মতর্কারা দাবি পূরণের প্রতিশ্রতি দিয়ে আসছেন।

সর্বশেষ গত বছরের ১৮ জুন শিক্ষক-কর্মচারীরা ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান ও পরে অনশন কর্মসূচি পালন করেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় এমপিওভূক্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করে। কিন্তু এর কোনো উলেখযোগ্য অগ্রগতি না দেখে নন এমপিও শিক্ষক-কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন।

মানববন্ধন শেষে মিছিলসহ শিক্ষক-কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবিলম্বে এমপিওভূক্তির প্রতিশ্রতি বাস্তবায়নের দাবি সম্বলিত প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!