1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

গাইবান্ধার দশ গুণীজনকে ২০১৮-২০১৯ সালের শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদান রাখায় গাইবান্ধার দশ গুণীজনকে ২০১৮-২০১৯ সালের শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে ‘ডেকেছিলে বলে ভোরের পাখিরা’ শীর্ষক এক অনুষ্ঠানে শনিবার রাতে শিল্পকলা মিলনায়তনে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি গুণীজনদেরকে এই সম্মাননা প্রদান করেন।
জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক ও পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।
সাংবাদিক অমিতাভ দাশ হিমুন ও শিরিন আকতারের সঞ্চালনায় এই মনোজ্ঞ অনুষ্ঠানে গুণীজনদের জীবন বৃত্তান্ত পাঠ করেন সাংবাদিক আরিফুল ইসলাম বাবু ও রিক্তু প্রসাদ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা কালচারাল অফিসার মো. আলমগীর কবির।
২০১৮ সালে সংস্কৃতির ক্ষেত্রে সম্মাননা পেলেন নাট্যকলায় আব্দুর রাজ্জাক সোনা, সৃজনশীল সংস্কৃতি গবেষক আবু জাফর সাবু, সৃজনশীল সংগঠক জহুরুল কাইয়ুম, যন্ত্রশিল্পী আব্দুল হালিম চৌধুরী, আবৃত্তি দেবাশীষ দাশ দেবু। ২০১৯ সালে সম্মাননা পেলেন নৃত্যকলায় গোপাল প্রসাদ, চলচ্চিত্রে এম সাখাওয়াত হোসেন, কণ্ঠ সংগীতে জাফরিন আলম, নাট্যকলায় আলমগীর কবির বাদল ও সৃজনশীল সংগঠন হিসেবে গোবিন্দগঞ্জের চিন্তক থিয়েটার।
এছাড়া সম্মাননা প্রাপ্ত গুণীজনরা অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্তিতিতে দীর্ঘ সময় ধরে চলা অনুষ্ঠানটি প্রাণবন্ত এবং উপভোগ্য হয়ে ওঠে।
শিল্পকলা একাডেমি সম্মাননা প্রাপ্ত গুণীজনদের প্রত্যেককে শিল্পকলা পদক, সনদপত্র, উত্তরীয় ও ১০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়।

এছাড়া এ উপলক্ষে গুণীজনদের বায়োডাটা ও ছবি সম্বলিত একটি আকর্ষনীয় সুভ্যেনীড়ও প্রকাশ করা হয়েছে।
প্রধান অতিথি হুইপ তাঁর বক্তব্যে উল্লেখ করেন গাইবান্ধায় সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শিল্পকলা একাডেমি জেলা পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা প্রদান করে দশজন গুণী ব্যক্তির যথাযোগ্য মূল্যায়ন করেছেন। তিনি উল্লেখ করেন, এসব গুণীজনদের সম্মানিত করে শুধু তারাই নয়, বরং নিজেরাই সম্মানিত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে দেশ ও জাতির সাহিত্য সংস্কৃতির উন্নয়নে গুণীজনরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!