1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

গাইবান্ধার এমপি লিটন হত্যা: শামছুজ্জোহার জামিন নামঞ্জুর

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রাক্তন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি এ জে এম শামসুজ্জোহার জামিন আবেদন নামঞ্জুর করে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুব রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও শফিকুজ্জামান রানা।

এর আগে নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন করেন এ জে এম শামসুজ্জোহা।

গত বছরের ৭ ফেব্রুয়ারি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রাক্তন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় অভিযোগ গঠন করেন আদালত।

অভিযোগপত্রে মামলার প্রধান আসামি প্রাক্তন এমপি (অব.) কর্নেল আবদুল কাদের খানসহ আটজনকে অভিযুক্ত করা হয়েছে। গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের সময় আদালতে প্রাক্তন এমপি আবদুল কাদের খানসহ সাত আসামি উপস্থিত ছিলেন। তবে চার্জশিটভুক্ত এক আসামি আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পলাতক রয়েছেন। অভিযুক্ত আসামিরা হলেন-কাদের খানের পিএস শামছুজ্জোহা, কষাই সুবল চন্দ, গাড়ি চালক হান্নান, ভাতিজা মেহেদী হাসান, শাহীন ও রানা মিয়া।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার (মাস্টারপাড়া) গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় ১ জানুয়ারি লিটনের বড় বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!