1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

খাসোগি হত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

সাংবাদিক জামাল খাসোগিকে তুরস্কের কনস্যুলেটের ভেতরে সৌদি আরবের কর্মকর্তারা পরিকল্পিতভাবে হত্যা করেছেন এমন প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি।

শুধু তাই নয়, এ ব্যাপারে তুরস্কের তদন্ত করার উদ্যোগে সৌদি আরব বাধা দেওয়ার সব ধরনের চেষ্টা করেছে বলেও প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্মকর্তারা আগে পরিকল্পনা করে সাংবাদিক জামাল খাসোগজিকে নিষ্ঠুর এবং নৃশংসভাবে হত্যা করেছে। প্রাথমিকভাবে এই ধরনের প্রমাণ পাওয়া গেছে।

অ্যাগনেস ক্লামারডের নেতৃত্বে জাতিসংঘের একটি তদন্ত দল গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তুরস্ক সফর করেন। এরপরই তাঁরা এই প্রতিবেদন প্রকাশ করেন।

সৌদি সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাসোগজি গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। পরে জানা যায়, তাঁকে হত্যা করা হয়েছে।

যদিও শুরু থেকেই এই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছিল সৌদি কর্তৃপক্ষ। পরে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি কর্তৃপক্ষ স্বীকার করে, কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে জামাল খাসোগি নিহত হন।

পরে এই ঘটনায় জড়িত ১১ জনকে বিচারের মুখোমুখি করে সৌদি আরব। যদিও জাতিসংঘ তদন্ত কমিটি সেই বিচারের স্বচ্ছ্বতা এবং নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে।

অ্যাগনেস ক্লামারডের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনার ১৩ দিন পরেও তুরস্কের তদন্তকারি কর্মকর্তাদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এভাবে বাধা সৃষ্টি করা হয়েছিল সৌদি আরবের পক্ষ থেকে। সেকারণে তদন্তে সমস্যা হয়েছে। সূত্র-বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!