1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

কোনো নির্বাচনেই শিথিলতার সুযোগ নেই

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কর্মকর্তাদের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে।

রোববার আগারগাঁও ইটিআই ভবনে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে কর্মকর্তাদের যেকোনো ধরণের চাপের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। কোনো নির্বাচনেই শিথিলতার সুযোগ নেই।

নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশনের সম্মান, মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আপনাদের সাহসিকতার সঙ্গে এবং নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখবেন সুষ্ঠু নির্বাচন আমাদের দেশপ্রেমের অভিব্যক্তি।

স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের গণতন্ত্রের অভিযাত্রায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অনেক। তাই এই নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে আপনাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

একাদশ সংসদ নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদ নির্বাচনের অভিজ্ঞতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাজে লাগানো হবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়টি উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, উপজেলা নির্বাচনে ইভিএম বা নির্বাচনে প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার একটি নতুন বিষয়। ভোটকেন্দ্রে সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা প্রদানও ইভিএমে ডেমো ও মক ভোটিং সম্পর্কে ধারণা আপনাদের জ্ঞানের পরিধিকে বহু বিস্তৃত করবে বলে আমি আশা করি।

যেকোনো ধরণের বিভ্রান্তি দূর করার বিষয়ে তাগিদ দিয়ে কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো বিষয়ে যদি কারো বিভ্রান্তি থাকে,তাহলে আপনারা যাদের প্রশিক্ষণ দেবেন তাদের মধ্যে সেই বিভ্রান্তি সঞ্চারিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন অবস্থা কোনোভাবেই কাম্য নয়।

মোস্তফা ফারুকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!