1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

ঐক্যফ্রন্টে গণশুনানিতে আমন্ত্রণ পেলেন যারা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ২৯ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির ঘটনা শুনতে গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে বলেন, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের বাইরেও যেসব দল গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেসব দলকে গণশুনানিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

১৮টি দলের নেতাদের গণশুনানির জন্য জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। তিনিসহ (মিন্টু) জাতীয় ঐক্যফ্রন্টের দফতরের অপর দুই সদস্য আজমেরী বেগম ছন্দা ও জাহাঙ্গীর আলম প্রধান মিলে ১৮টি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে চিঠি বিতরণ করেছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই আমন্ত্রণপত্র যাদের দেওয়া হয়েছে তারা হলেন-বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মবিনুল হায়দার চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।

একটি সূত্র জানায়, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকেও গণশুনানিতে আমন্ত্রণ জানানো হবে। তবে জামায়াতের যে ২৫ জন ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন তাদের বিষয়ে কিছু বলছেন না এই জোটের নেতারা। ধারণা করা হচ্ছে, যেহেতু তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন সেহেতু তারাও গণশুনানিতে উপস্থিত হতে পারেন।

আগামীকাল শুক্রবার ২২ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দিনব্যাপী এ গণশুনানি হবে। গণশুনানিতে ধানের শীষের প্রার্থীদের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!