1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

এই সরকার কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়: রিজভী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

বর্তমান সরকারকে মধ্য রাতের ভোটে নির্বাচিত অবহিত দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিডনাইট ভোটে গঠিত সরকার দৈত্যের মত দেশের জনগণের ঘাড়ের ওপর চেপে বসেছে। ‘অবৈধ’ এই সরকার যা ইচ্ছে তাই করছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ক্ষমতার দম্ভে সরকার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে এমন অভিযোগ করে তিনি বলেন, ক্ষমতার দম্ভে এই অবৈধ সরকার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। জনগণের ভোটাধিকার হরণ করার পর সরকার এখন কি করবে, তা দিশা পাচ্ছে না।

কেয়ামত পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকতে চায় এমন অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, ২৯ ডিসেম্বর নিশীথ রাতে ভোট ডাকাতি করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী জোট ক্ষমতা দখলের পর তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আত্মগ্লানি দেখা যাচ্ছে না। বরং তাদের বেপরোয়াভাব সব সীমা লঙ্ঘন করেছে। তারা একের পর এক নির্লজ্জ লাগামহীন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে রোজ কেয়ামত পর্যন্ত মিড নাইট সরকার ক্ষমতায় থাকতে চায়।

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে রিজভী বলেন, সরকার বিএনপিসহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী-সমর্থদের কারাগারে ভরছে। কারাগারগুলো ধারণ ক্ষমতার ৪-৫ গুন বেশী বন্দীতে বিপর্যয়ের মুখে পড়েছে। হাজার হাজার মামলা। লাখ লাখ আসামী। কোনো বাছ-বিচার নাই।

বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া গায়েবী মামলার প্রতিবাদ জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সরকারের সমালোচনা করলেই সে নাশকতার গায়েবী মামলার আসামী। সাধারণ মানুষের এখন নাভিশ্বাস দশা। খালেদা জিয়াকে বন্দী রেখে যন্ত্রণা দেয়া হচ্ছে এমন অভিযোগ করে রিজভী বলেন, দেশের গণতান্ত্রিক জনগোষ্ঠীর প্রাণশক্তি দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্ধকার কারাগারে আটকে রেখে নির্মম মানসিক ও শারীরিক যন্ত্রণা দেয়া হচ্ছে। গতকালও (মঙ্গলবার) বেগম জিয়াকে আদালতে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়।তাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয়ার জন্যই আদালতে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ রিজভীর।

খালেদা জিযার সুচিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন, তাঁর চিকিৎসা না দিয়ে প্রাণনাশের চেষ্টা করছেন প্রতিহিংসা পরায়ন সরকার।আমরা এর নিন্দা জানাচ্ছি।সেই সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে সুচিকিৎসার দাবি জানাচ্ছি।

জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র অব্যাহত আছে এমন অভিযোগ করে রিজভী বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। জিয়া পরিবারকে ধ্বংস করার হীন চক্রান্ত চলছে নানাভাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!