1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

ইজতেমার কারণে পেছালো এসএসসি’র ৩ পরীক্ষা

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

আগামী ১৬, ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ডগুলো।

অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত করা হলেও মূলত বিশ্ব ইজতেমার কারণে এই তিন দিনের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে বলে বোর্ড সূত্র জানিয়েছে। পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীন ১৬ই ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৬শে ফেব্রুয়ারি, ১৭ই ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৭শে ফেব্রুয়ারি এবং ১৮ই ফেব্রুয়ারির পরীক্ষাটি হবে ২রা মার্চ। এর ফলে ব্যবহারিক পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। ২৬শে ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩রা মার্চ।

আর ২৭শে ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ৪ঠা মার্চ থেকে ১০ মার্চের মধ্যে হবে। উল্লেখ্য, আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। অন্যবছর দুই দফায় ছয় দিনে ইজতেমা হলেও এবার এক ধাপে চার দিনে অনুষ্ঠিত হবে ইজতেমা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!