1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

অগ্নি দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বাদ জুমা সারাদেশে মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ঢাকার চকবাজারস্থ চুড়িহাট্টায় মর্মান্তিক অগ্নিদুঘর্টনায় নিহতদের গায়েবানা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে মসজিদসমূহেও বিশেষ দোয়া ও মুনাজাত হয়।
জুমার নামাজের পর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন মাওলানা আবদুল হালিম সিরাজী।
এরপর বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাতে চুড়িহাট্টায় অগ্নিদুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। নিহতদের শাহাদাতের মর্যাদা লাভের জন্য দোয়া করা হয়। শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের শোক কাটিয়ে উঠার জন্য মুনাজাত করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম।
গায়েবানা জানাজা ও বিশেষ মুনাজাতে ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ, ধর্মসচিব মোঃ আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।
এছাড়া ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় মর্মান্তিক অগ্নিদুঘর্টনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের আশু আরোগ্য কামনায় আজ সারাদেশের মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয় বলে বাসসের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন।
গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকান্ডে বিপুল সংখ্যক লোক হতাহত হয়।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!