1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে এক শিক্ষক কর্তৃক ছাত্রীকে ধর্ষনের চেষ্টা স্কুল ভাংচুর অগ্নিসংযোগ,সড়ক অবরোধ! ধর্ষক গ্রেফতার - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি

গোবিন্দগঞ্জে এক শিক্ষক কর্তৃক ছাত্রীকে ধর্ষনের চেষ্টা স্কুল ভাংচুর অগ্নিসংযোগ,সড়ক অবরোধ! ধর্ষক গ্রেফতার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্কয়ার প্রি-ক্যাডেট স্কুলের এক কোচিং শিক্ষককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কামারপাড়ার শিয়াল গারায় অবস্থিত স্কয়ার প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক জুলফিকার আলী ওরফে বেলজিয়াম ৫ম শ্রেনীর এক ছাত্রীকে কোচিং পরীক্ষা নেয়ার কথা বলে স্কুলে ডেকে নিয়ে একটি কক্ষে আটকিয়ে গলায় ধারালো চাকু ধরে ধর্ষনের চেষ্টা করে। এতে মেয়েটি অসুস্থ্য হয়ে পড়লে স্কুলের একটি কক্ষে আটকে রাখে ওই শিক্ষক। পরে ওই ছাত্রী নির্দিষ্ট সময়ে বাড়ী না ফিরলে অনেক খোঁজ খবরের পর এক পর্যায়ে স্কুলের একটি কক্ষের তালা ভেঙে মেয়েটিকে উদ্ধার করে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মেয়েটির কাছে গলায় চাকু ধরে ভয় দেখিয়ে ধর্ষনের চেষ্টার ঘটনার বর্ননা শুনে ওই শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনতা বিদ্যালয়ের চেয়ার-টেবিল ও আসবাবপত্র পার্শ্ববর্তী ঢাকা-দিনাজপুর মহাসড়কে এনে আগুন ধরিয়ে দিয়ে অাধা ঘন্টা গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিচার দাবী করলে পুলিশ অবরোধকারীদের উপযুক্ত বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী জানান, এঘটনায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!