1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইমরান খানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মোদি - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

ইমরান খানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মোদি

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৩ ফেব্রুয়ারি) ইমরান খানের উদ্দেশে মোদি বলেন, ‘পুলওয়ামায় জঙ্গি হামলার অভিযোগ যাদের বিরুদ্ধে, পারলে তাদের শাস্তি দিন’। দেশটির রাজস্থানের একটি সভায় এ কথা বলেন তিনি।

এসময় নরেন্দ্র মোদি ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে শুভেচ্ছা জানানোর বিষয়টি সামনে এনে বলেন, ‘তখন আমি ইমরান খানকে বলেছিলাম, ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। তাতে পাকিস্তান একবারও কিছু পায়নি। প্রতিবারই জিতেছে ভারত।’

তিনি আরও বলেন, ‘আমি তাকে (ইমরান) সেসময় বলেছিলাম, দেশের দারিদ্র্য এবং শিক্ষা নিয়ে যুদ্ধ করুন। তিনি তখন আমাকে বলেছিলেন, ‘মোদীজি, আমি পাঠানের ছেলে। সত্যি কথা বলি। সঠিক কাজ বাস্তবায়ন করি’। এখন আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আজ তো সময় এসেছে, সেসময় যে কথা বলেছিলেন, তা দেখানোর। আমি দেখবো, আপনি কথা রাখতে পারেন কি-না।’

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় ৪০ জনের বেশি সিআরপিএফ সেনা জঙ্গি হামলায় মারা যান। পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই ঘটনার দায় স্বীকার করার পরই ভারত আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। তবে অভিযোগ অস্বীকার করে ইমরান খান বলেন, ভারত কোনও আক্রমণ চালালে তা প্রতিহত করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!