
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৩০ ডিসেম্বর দেশের মানুষ বা আওয়ামী লীগ বিজয়ী হয়নি। এ বিজয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
আজ শনিবার সকালে নয়া পল্টনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, ‘যারা ভোট দিযেছেন, যারা দেননি তাদের ধন্যবাদ দেয়া’র কথা বলেছেন প্রধানমন্ত্রী। বাস্তবে এটি মানুষের সাথে ঠাট্টা ছাড়া কিছু নয়। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই প্রকৃত ধন্যবাদ পাওয়ার যোগ্য।