1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের তালিকা প্রকাশ, নেই বাংলাদেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯
  • ৭৬ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২০ হবে অস্ট্রেলিয়ায়। সেই আসরে সরাসরি খেলতে পাওয়া দলের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে সুযোগ পেয়েছে আট দল। তবে নেই বাংলাদেশ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো আইসিসি বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা আট দল সরাসরি আসন্ন বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সেই তালিকায় রয়েছে- পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

র‍্যাংকিংয়ের নবম স্থানে আছে তিনবার টি-টোয়েন্টি বিশ্ব আসরের ফাইনাল খেলা শ্রীলংকা। আর দশে রয়েছে বাংলাদেশ। সরাসরি সুযোগ না পেলেও বিশ্বকাপে অবশ্য খেলার স্বপ্ন থাকছে দু’দলে। এজন্য গ্রুপপর্বের গণ্ডি পেরিয়ে আসতে হবে বাঘ-সিংহদের।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১২ দল। র‍্যাংকিংয়ের শীর্ষ আটের সঙ্গে শিরোপার লড়াইয়ে থাকবে আরও চার দল। র‍্যাংকিংয়ের নয় ও দশ নম্বরে থাকা দু’দলকে গ্রুপপর্বের বৈতরণী ডিঙিয়ে মূলপর্বে খেলতে হবে। এজন্য আইসিসি টি-টোয়েন্টি বাছাইপর্ব থেকে উঠে আসা ছয় দলের সঙ্গে লড়তে হবে টাইগার-লংকানদের। এখান থেকে ৪ দল বিশ্বমঞ্চে খেলার ছাড়পত্র পাবে। ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft