1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সৈয়দপুরে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে একটি খামারবাড়ি থেকে স্বামী ও স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় আহত হয়েছেন ওই বাড়ির তত্ত্বাবধায়ক।

রোববার (২৭ জানুয়ারি) সকালে ফাতা মধুপুর ইউনিয়নের বালাপাড়া গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সালমা খাতুন (৪৫)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত বাড়িতে বসবাস করতো স্বামী-স্ত্রী ও তাদের একজন কর্মচারী। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে নজরুল ইসলাম ও পরে তার স্ত্রী সালমা খাতুনকে গলাকেটে হত্যা করে। এসময় গরু-ভেড়া পালনকারী কর্মচারী আব্দুর রাজ্জাক এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি ও আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী মর্গে পাঠানো হচ্ছে।

এ ঘটনার খবর পেয়ে রোববার (২৭ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অশোক কুমার পাল ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!