1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯
  • ৬৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় জমি-জমা নিয়ে সংঘর্ষে হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত হয়েছেন।

থানা পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা যায়, দীর্ঘদিন থেকে ওই ইউনিয়নের দুর্গম চরাঞ্চল লখিয়ারপাড়া গ্রামের আব্দুল খালেক খন্দকারের ছেলে হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খন্দকারের সাথে তার চাচাতো ভাই আবুল হোসেনের ছেলে নুরুন্নবী মিয়ার বসতবাড়ির জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।

গত মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ জমি দখল নিয়ে উভয়ের মধ্যে বাক্বিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

এতে নুরুন্নবী মিয়ার লোকজনের লাঠির আঘাতে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে পার্শ্ববর্তী কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার (ওসি) এসএম আব্দুস সোবহান জানান, লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!