1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয়ের ধারায় ফিরলো ঢাকা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

অধিনায়ক সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে আবারো জয়ের ধারায় ফিরলো ঢাকা ডায়নামাইটস। আজ টুর্নামেন্টের ১৯তম ম্যাচে সিলেট সিক্সার্সকে ৬ উইকেটে হারায় ঢাকা ডায়নামাইটস। বল হাতে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৪১ বলে অপরাজিত ৬১ রান করেন সাকিব। প্রথম চার ম্যাচ জয়ের পর পঞ্চম ম্যাচে হেরেছিলো ঢাকা। তবে ষষ্ঠ ম্যাচে আবারো জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা। অপরদিকে, ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট হাতে নেমে ভালো শুরুর পথেই ছিলেন সিলেটের দুই ওপেনার লিটন দাস ও সাব্বির রহমান। মারমুখী মেজাজে ছিলেন লিটন। তবে বেশি দূর যেতে পারেননি তিনি। ৪টি চার ও ১টি ছক্কায় ১৪ বলে ২৭ রান করেন লিটন।
দু’অংকের কোটা অতিক্রম করে ফিরেছেন সাব্বির ও আফিফ হোসেন। সাব্বির ১১ ও আফিফ ১৯ রান করেন। উপরের সারির তিন ব্যাটসম্যান ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে সিলেটের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক অস্ট্রেলিয়ার খেলোয়াড় ডেভিড ওয়ার্নার। ১৯তম ওভার পর্যন্ত ব্যাট করেন তিনি। তাকে সঙ্গ দিয়েছিলেন জাকের আলী। ষষ্ঠ উইকেটে ৬৩ রান যোগ করেন ওয়ার্নার ও জাকের। তবে ৪৩ বল মোকাবেলা করে ৮টি চার ও ১টি ছক্কায় ৬৩ রানে থেমে যান ওয়ার্নার। জাকের আলি ১৮ বলে করেন ২৫ রান। ঢাকার পক্ষে বল হাতে দক্ষিণ আফ্রিকার এন্ড্রু বির্চ ৪২ রানে ৩ ও অধিনায়ক সাকিব আল হাসান ৩৪ রানে ২ উইকেট নেন।
জবাব দিতে নেমে দ্রুত রান তুলতে থাকেন ঢাকার ওপেনার ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। ৩টি চার ও ১টি ছক্কাও মারেন তিনি। কিন্তু দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ২৩ রানে ওপেনার মিজানুর রহমানকে হারায় ঢাকা। ১ রান করেন মিজানুর।
পরের ওভারের প্রথম বলে ফিরেন নারাইনও। ১০ বলে ২০ রান করেন তিনি। তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি রনি তালুকদার। ১৩ বলে ১৩ রান করেন রনি। এমন অবস্থায় ৩৭ রানে ৩ উইকেট হারায় ঢাকা।
এ অবস্থায় দলকে চাপমুক্ত করেন অধিনায়ক সাকিব আল হাসান ও আফগানিস্তানের ডারউইশ রাসোলি। এই জুটিতে ৭৫ রান যোগ করেন । ফলে ম্যাচ জয়ের পথ পেয়ে যায় ঢাকা। রাসোলি ১৫ বলে ১৯ রান করে ফিরলেও, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন সাকিব। ৮টি চার ও ২টি ছক্কায় ৪১ বলে অপরাজিত ৬১ রান করেন সাকিব। ২টি চার ও ৪টি ছক্কায় ২১ বলে অপরাজিত ৪০ রান করেন রাসেল। সিলেটের পাকিস্তানী খেলোয়াড় মোহাম্মদ ইরফান ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট সিক্সার্স : ১৫৮/৮, ২০ ওভার (ওয়ার্নার ৬৩, লিটন ২৭, বিরচ ৩/৪২)।
ঢাকা ডায়নামাইটস : ১৬৩/৪, ১৭ ওভার (সাকিব ৬১*, রাসেল ৪০*, ইরফান ২/৩৮)।
ফল : ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : সাকিব আল হাসান(ঢাকা)

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft