1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক নির্মূলই এখন প্রধান চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের চোরাচালান নির্মূলই এখন প্রধান চ্যালেঞ্জ, এসব সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা।

রবিবার (২৭ জানুয়ারি) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, ‘এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সুশাসন নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।’

তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের চোরাচালান নির্মূল করাই এখন প্রধান চ্যালেঞ্জ, এসব সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ক্রাইম রিপোর্টার ও পুলিশের কাজের ধরন প্রায় একই রকম। উভয়ের উদ্দেশ্য জনগণের জন্য কাজ করা।’ অতীতের মতো সাংবাদিক ও পুলিশের সম্পর্ক সোহার্দ্যপূর্ণ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিএমপি’র সদর দফতরে অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহসভাপতি মিজান মালিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) শাহাবুদ্দিন কোরেশী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, জয়েন্ট কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান ও ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!