1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

শেখ হাসিনা হারিয়ে গেলেন বান্ধবীর সঙ্গে মধুর স্মৃতিচারণে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

ছাত্রজীবনের মধুর স্মৃতিতে হারিয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বান্ধবী প্রফেসর নাজমা শামস।
তাঁরা দু’জন ভিন্ন মতার্দশের অনুসারী ছাত্র নেতা ছিলেন। কলেজ জীবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ থেকে ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং প্রফেসর নাজমা শামস ছাত্র ইউনিয়ন থেকে জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচিত হয়েছিলেন।
অধ্যাপক নাজমা শামস বর্তমানে বাংলাদেশ স্কাউট গার্লস ইন স্কাউটিং ফোরামের জাতীয় কমিটির সভাপতি। তিনি আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসেছিলেন শেখ হাসিনার ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় তাঁকে শুভেচ্ছা জানাতে।
প্রফেসর নাজমা গত ৩০ ডিসেম্বর নির্বাচনে হ্যাটট্রিক জয়ের মধ্যদিয়ে চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া শেখ হাসিনাকে দেখতে আসায় তিনি খুবই আনন্দাপ্লুত হন।
তাঁরা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন। তাঁদের মধ্যে সম্পর্কের এই উষ্ণতা দেখে অভিনন্দন জানাতে আসা সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকেন।
কিছু সময়ের জন্য তাঁরা তাঁদের অতীতের স্মৃতি রোমন্থনে মগ্ন হয়ে যান। ছাত্রজীবনের উত্তাল দিনগুলোতে একসঙ্গে পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথ কাঁপিয়েছিলেন সেই স্মৃতি এখনো অটুট।
তাঁরা স্মরণ করলেন কিভাবে অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ এবং শ্রমিকদের সঙ্গে আন্দোলন গড়ে তুলে তাঁরাও বাঙালি জাতির শত্রু পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দেলন-সংগ্রামে অনেক অবদান রেখেছিলেন সেই কথা।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft