1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও অনেক কথা হয়: কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটি আনুষ্ঠানিক কোনো সংলাপ নয়। শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও তো অনেক কথা বলতে হয়। এতে তারা কেন আসবেন না এটা তাদের ব্যাপার। আমরা তো তাদের বাদ দিয়ে অন্যদের আমন্ত্রণ জানাতে পারি না।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক বিফ্রিংয়ে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে বিএনপি-ঐক্যফ্রন্ট একটি বড় দল। তাদের সঙ্গে প্রধানমন্ত্রী দুদফা সংলাপ করেছেন। অন্যান্য দলের সঙ্গে একবার হয়েছে। ’

তিনি বলেন, জাতিসংঘসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, যুক্তরাষ্ট্রসহ ইংল্যান্ড-সব দেশেই তারা চিঠি লিখেছেন। গণতান্ত্রিক বিশ্বে কিন্তু তাতে তো কেউ সায় দেয়নি। সবাই নির্বাচিত প্রধানমন্ত্রী এবং নির্বাচিত এই সরকারকে অভিনন্দন জানিয়েছে।

সেতুমন্ত্রী আরও বলেন, এমতাবস্থায় বিএনপির জন্য সবচেয়ে ভালো হতো যা কিছু তারা পেয়েছে, যে কয়টা আসন পেয়েছেন তাতেও সংসদে আসা। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, তাদের সংখ্যা কত এটা আমরা দেখবো না। তারা যদি কোনো ন্যায্য দাবি, ন্যায়সঙ্গত কিংবা যুক্তিসংগত কোনো বিষয় সংসদে উত্থাপন করে তাহলে সেটা আমরা সক্রিয়ভাবে বিবেচনা করবো।

ওবায়দুল কাদের বলেন, ‘যেসব দলের সঙ্গে নির্বাচন পূর্ববর্তী সংলাপ হয়েছে, সেই ৭৫% পলিটিক্যাল পার্টি ইজ ইনক্লুডিং ঐক্যফ্রন্ট, বিএনপির সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসের ২ তারিখে। এটা একটি গার্ডেন পার্টি। জাস্ট ভিউ এক্সচেঞ্জ করতে পারেন তারা। এটিই মূলত প্রোগ্রাম। আর চা-টা খাওয়া হবে এই আর কি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!