1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

রাজশাহীকে ২৫ রানে হারিয়েছে খুলনা টাইটান্স

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংসকে ২৫ রানে হারিয়েছে ঢাকা পর্বে চার ম্যাচের চারটিতেই হারা টাইটান্সরা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে টাইটান্সরা তোলে ১২৮ রান। জবাবে, শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রাজশাহী ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১০৩ রান।

খুলনার ওপেনিংয়ে নামেন জহুরুল ইসলাম এবং জুনায়েদ সিদ্দিকী। জহুরুল ব্যক্তিগত ১৩ আর জুনায়েদ ১৪ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা ডেভিড মালান ১৫, দলপতি মাহমুদউল্লাহ ৯, নাজমুল হোসেন শান্ত ১১, কার্লোস ব্রাথওয়েইট ৮ রান করে বিদায় নেন। এরপর জুটি গড়েন ডেভিড উইসি এবং আরিফুল হক। উইসি ব্যক্তিগত ১৩ রানে বিদায় নিলেও আরিফুল ২৭ বলে ২৬ রান করে দলকে কিছুটা টেনে নেন। তাইজুল ইসলাম ০, শরিফুল ইসলাম ২* এবং জুনায়েদ খান ১* রান করেন।

রাজশাহীর দলপতি মেহেদি হাসান মিরাজ ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। আরাফাত সানি ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। কামরুল ইসলাম রাব্বি ৩ ওভারে ১৬ রান দিয়ে উইকেট পাননি। ইসুরু উদানা ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে নেন দুটি উইকেট। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২১ খরচায় পান একটি উইকেট।

১২৯ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নামেন রাজশাহীর মুমিনুল হক এবং লরি ইভান্স। মুমিনুল ৭ রান আর ইভান্স ০ রানে বিদায় নেন। তিন নম্বরে নেমে দলপতি মেহেদি মিরাজ করেন ১৬ বলে ২৩ রান। সৌম্য সরকার এই ম্যাচেও ব্যর্থ (২)। রায়ান টেন ডয়েসকাটের ব্যাট থেকে আসে ১৩ রান। জাকির হাসান ৭, ক্রিশ্চিয়ান জঙ্কার ১৫, ইসুরু উদানা ৬ রান করেন। শেষ দিকে আরাফাত সানি ১৫, কামরুল ইসলাম রাব্বি ১৩ আর মোস্তাফিজ ০ রান করেন।

খুলনার স্পিনার তাইজুল ইসলাম ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। ৪ ওভারে ১২ রান দিয়ে দুটি উইকেট পান দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ ওভারে ২১ রানের বিনিময়ে কোনো উইকেট পাননি ডেভিড মালান। ডেভিড উইসি ৩ ওভারে ২৮ রানের বিনিময়ে তুলে নেন একটি উইকেট। পাকিস্তানি পেসার জুনায়েদ খান ৩.৫ ওভারে ২৬ রানের বিনিময়ে পান তিনটি উইকেট।

রাজশাহী কিংস একাদশ:
মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, ক্রিশ্চিয়ান জঙ্কার, জাকির হাসান (উইকেটরক্ষক), লরি ইভান্স, রায়ান টেন ডয়েসকাট, ইসুরু উদানা, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বী ও মোস্তাফিজুর রহমান।

খুলনা টাইটান্স একাদশ:
নাজমুল হাসান শান্ত, জুনায়েদ সিদ্দিকী, ডেভিড মালান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েইট, ডেভিড উইসি, আরিফুল হক, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও জুনায়েদ খান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft