1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা

ভোট জালিয়াতির বিচার জনগণের আদালতে হবে: রিজভী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯
  • ১৩১ বার পড়া হয়েছে

প্রহসন, প্রতারণা আর ভোট জালিয়াতির বিচার একদিন জনগণের আদালতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যারা জনগণের গণতান্ত্রিক অধিকার হত্যা করেছে ইতিহাস তাদের ক্ষমা করবে না। সরকার অন্যায় কাজ করেছে বলেই, তড়িঘড়ি করেই সব আনুষ্ঠানিকতা শেষ করছে। গণতন্ত্রকে বলি দেয়ার পর নির্বাচন কমিশন উৎসবে মেতেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন রিজভী।

খালেদা জিয়ার সাথে ১৫ দিন পর পর স্বজনদের সাক্ষাতের কথা থাকলেও কারা কর্তৃপক্ষ দীর্ঘদিন অনুমতি দিচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি এ নেতা।

রিজভী বলেন, দেশটা এখন আর জনগণের নয়, দেশ এখন আওয়ামী লীগের একক তালুকদারিতে পরিণত হয়েছে। তাই সরকার বিদ্বেষ ও উগ্রতা দিয়ে বেগম জিয়াকে জুলুম ও নাজেহাল করতে সর্বশক্তি নিয়োগ করেছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে মহাজালিয়াতি নির্বাচনের পর অবৈধ শাসকগোষ্ঠী আরও বেশি নিষ্ঠুর বেপরোয়া ও উদ্ধত হয়ে উঠছে। মিথ্যা জয়ের গরিমায় ধরাকে সরা জ্ঞান না করার পর্যায়ে তারা পৌঁছেছে।

বিএনপির এ নেতা বলেন, খালেদা জিয়ার ওপর সরকারি জুলুমের বিরুদ্ধে জনগণের ক্ষোভ আঁচ করতে না পারলেও তা যে কোনো মুহূর্তে প্রবল ঘূর্ণিতে টনের্ডোর আঘাত আসবে তা তারা টের পাচ্ছে না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্মরণকালের সবচেয়ে জঘন্য মহাজালিয়াতির নির্বাচন মন্তব্য করে রিজভী বলেন, সারা দেশে অধিকাংশ আসনের অনেক কেন্দ্রে আগের রাতে ব্যালট দিয়ে বাক্সভর্তি করে রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft