1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ফিলিপাইনের বোমা হামলায় ৪ সৈন্যসহ নিহত ১৭, আহত অর্ধশত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

ফিলিপাইনে দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপের একটি চার্চে জোড়া বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। রোববার দেশটির সেনাবাহিনীর একথা জানিয়েছে।
অঞ্চলটি ইসলামী উগ্রপন্থীদের ঘাঁটি হিসেবে পরিচিত। একটি নতুন মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠায় কয়েকদিন আগেই এখানে নির্বাচন হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আঞ্চলিক সামরিক মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল গেরি বেসানা বলেন, রোববার সকালে গোলযোগপূর্ণ জোলোর একটি ক্যাথোলিক চার্চে প্রথম বিস্ফোরণ ঘটে। এ সময় পুন্যার্থীরা সেখানে প্রার্থনা করছিলেন। প্রথম বোমা হামলার পর সৈন্যরা ঘটনাস্থলে ছুটে আসে। এসময় চার্চের পার্কিং লটে দ্বিতীয় বোমা হামলা চালানো হয়।
বেসানা বলেন, ‘এটি একটি সন্ত্রাসী হামলা। আতঙ্ক ছড়ানোর জন্যই এ হামলা চালানো হয়। তারা শান্তি চায় না।’
তিনি আরো বলেন, এই হামলায় ৫ সৈন্য ও ১২ বেসামরিক লোক নিহত ও ৫৭ জন আহত হয়েছে।
তবে জাতীয় পুলিশ প্রধান ওস্কার আলবায়ালদে জানান, এই ঘটনায় ১৯ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা এক বিবৃতিতে বলেন, ‘এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা আইনের সর্বাত্মক প্রয়োগ করবো।’
সেনাবাহিনী জানিয়েছে, আকাশ পথে বেশ কয়েকজন আহতকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী জাম্বোয়াঙ্গা শহরে নিয়ে যাওয়া হয়েছে।
প্রস্তাবিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ স্বায়ত্তশাসিত অঞ্চলে জোলো অবস্থিত। গত সপ্তাহে স্থানীয় ভোটাররা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
দ্বীপটি ইসলামী উগ্রপন্থী গোষ্ঠি আবু সায়াফ গ্রুপের ঘাঁটি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!