1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস

প্রেসক্লাব গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার বলেন- গাইবান্ধা-৩ আসনে নৌকা বিরুদ্ধে চলছে চক্রান্ত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কার প্রার্থী বর্তমান এমপি ডা. ইউনুস আলী সরকার বলেছেন – নির্বাচনের মাঠে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার বিজয় সুনিশ্চিত জেনে একটি মহল এখন ষড়যন্ত্রে লিপ্ত। তারা নৌকা মার্কার বিজয়কে ঠেকাতে তাঁর বিরুদ্ধে নানা ধরণের অপ্রচার চালাচ্ছে। কিন্তু কোন চক্রান্তই সফল হবে না। আগামী ২৭ জানুয়ারি ওই আসনের নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে।

তিনি আজ মঙ্গলবার বিকেলে ডিসি অফিসের সামনে পলাশবাড়ী সড়কস্থ প্রেসক্লাব গাইবান্ধায় প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সাথে নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় দলের অন্যদের বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আজিজ প্রমুখ। ডা. ইউনুস আলী সরকার আরো বলেন, তিনি নির্বাচনী এলাকায় তফসীল ঘোষণার অনেক আগে থেকেই গণসংযোগ সহ প্রচার প্রচারণা শুরু করেন। তিনি পলাশবাড়ী-সাদুল্যাপুরের সাধারণ মানুষদের স্বত:স্ফুর্ত উপস্থিতিতে তাঁর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ দুইটি উপজেলার প্রতিটি এলাকায় তিনি চষে বেড়াচ্ছেন। এই অবস্থায় নৌকার বিরুদ্ধে কোন ধরণের অপ্রচার সাধারণ মানুষ মেনে না। বর্তমান সরকারের দৃশ্যমান উন্নয়নের সুফল ভোগ করায় সাধারণ মানুষ আজ নৌকার পক্ষে অবস্থান নিয়েছেন। তা দেখে অপশক্তির দল নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন । এসময় প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ সভাপতি এরশাদ আলম পূর্ণ,হারুনার রশিদ,ফিরোজ কবির জীবন,তপন চন্দ্র দাস,রেজাউল করিমসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা গেলে ওই আসনে নির্বাচন স্থগিত রাখা হয়। পূনঃ তফসীল অনুযায়ী আগামীকাল বুধবার ওই আসনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ইতিমধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ রয়েছে। নতুন প্রার্থীর অংশ গ্রহণের সুযোগ রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft