1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকারের সময়ে শিক্ষার কোনো বিকল্প নেই -হুইপ গিনি এমপি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার।শিক্ষার কোনো বিকল্প নেই । সরকার শিক্ষার অনুকুল পরিবেশ তৈরী করতে অবকাঠামোগত উন্নয়নসহ মানসম্মত শিক্ষার ফলে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত হয়েছে। তিনি বলেন মাদ্রাস শিক্ষা যুেগাপযোগী করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে । ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহন করে মানব সেবায় নিয়োজিত করতে পারে ।
তিনি ২৪ জানুয়ারী বৃহস্পতিবার  গাইবান্ধা সদর উপজেলার স্বাধীনতা রজত জয়ন্তী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ৪ তলা ভিক্তির ১ তলা ভবনের নির্মান কাজের উদ্বোধন কালে এ কথা বলেন।

এসময় জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি রেজাউল করিম রেজা, প্রধান শিক্ষক এফ এম সামছুন্নাহার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রিংকন বিশ্বাস, খম: আব্দুল্যাহেল লাকি, মোশারফ হোসেন দুলাল, মোস্তাক আহম্মেদ রঞ্জু, আব্দুল লতিফ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নারীরা আজ দেশ উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে নারীদের সুযোগ করে দিয়েছেন। নারীদের জনশক্তিতে পরিণত করে দেশের উন্নয়নের সাথে তাদের সম্পৃক্ত করতে হবে। মেয়েদের তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষিত করতে হবে। তাই নারী বান্ধব পরিবেশ সৃষ্টিতে সকলকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়নে নারীর কোন বিকল্প নাই। এ জন্য বাল্যবিবাহ বন্ধ করতে হবে। এ ব্যাপারে আইন আছে। সবাইকে বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি মেয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারা বড় শক্তি। তাদেরকেই এব্যাপারে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে প্রায় ৭৫ লাখ টাকা ব্যায়ে স্বাধীনতা রজত জয়ন্তী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ৪ তলা ভিত ১ তলা ভবনের নির্মান কাজ বাস্তবায়ন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!