
প্রথিতযশা সাংবাদিক আমানুল্লাহ কবীর আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম পুরোধা আমানুল্লাহ কবীরের বয়স হয়েছিল ৭২ বছর ।
গতকাল মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন তিনি ইন্তেকাল করেন
আমানুল্লাহ কবীরের ছেলে শাতিল কবীর জানান, ডায়াবেটিস ও লিভারের নানা জটিলতায় বেশকিছু দিন চিকিৎসাধীন ছিলেন তার বাবা। অসুস্থতার কারণে দুই সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ।
১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন তিনি। আমানুল্লাহ কবীর অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
সাড়ে চার দশকের সাংবাদিকতা জীবনে আমানুল্লাহ কবীর দৈনিক আমার দেশ ও দ্য টেলিগ্রাফের (বর্তমানে বিলুপ্ত) প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক ও ডেইলি স্টারের শুরুর দিকে বার্তা সম্পাদক ছিলেন।