1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ কমাতে কাজ করবো: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯
  • ৫৪ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইনের জন্য নীতিমালা হচ্ছে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা হচ্ছে। অনলাইনের যখন রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে, নীতিমালার ভিত্তিতে তখন ভুঁইফোড় অনলাইনগুলো বন্ধ হয়ে যাবে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময় অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সমাজের যে উদ্বেগ আছে, তা কমাতে কাজ করব। এ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই।

ভূঁইফোঁড় ‘অনলাইন মিডিয়ার’ লাগাম টানতে পদক্ষেপের কথা জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে শুধু নয়, সমগ্র পৃথিবীতে অনলাইন মিডিয়ার ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এই বিস্তৃতি বন্ধ করা সঠিক নয়। কিন্তু এটি যাতে সঠিকভাবে, নিয়ম-নীতির মধ্যে চলে, সেই কাজটি করা হচ্ছে আমাদের লক্ষ্য।

‘অনেকে ঘরে বসে অনলাইন চালু করে ফেলেছে। অনলাইনের জন্য একটি নীতিমালা হচ্ছে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা হচ্ছে। অনলাইনের জন্য যখন রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে নীতিমালার ভিত্তিতে, তখন ভূঁইফোড় অনলাইন বন্ধ হয়ে যাবে, কমে যাবে।’

অনলাইন টেলিভিশনেরও লাগাম টেনে ধরার ব্যবস্থা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, যে কেউ একটা অনলাইন টেলিভিশন খুলে ফেলবে অনুমোদন ছাড়া, সেটি হতে পারে না। ক্যামেরা যখন সামনে ধরে, তখন কেউ বুঝতে পারবে না যে এটি আসল টেলিভিশন নাকি অনলাইন টেলিভিশন। প্রচুর অনলাইন টেলিভিশন হয়ে গেছে।যা-ই হোক, অনলাইন টেলিভিশনগুলোকেও নিয়মের মধ্যে আনার প্রক্রিয়া চালু হয়ে গেছে। সময় লাগবে। সাংবাদিক নেতৃবৃন্দের পরামর্শ লাগবে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা করেই আমরা ঠিক করব।

নবম ওয়েজবোর্ড যত দ্রুত সম্ভব ঘোষণা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, টেলিভিশনে ওয়েজবোর্ড নাই। টেলিভিশন সাংবাদিকরাও যাতে ওয়েজবোর্ডের আওতায় আসেন, সেটা নিয়ে আমরা কাজ করব। আবার ওয়েজবোর্ড বাস্তবায়নের ঘোষণা দিয়ে কেউ যদি সেটা না করে, সেটা আমরা তদারক করব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft