1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

জাতীয় ঐক্যফ্রন্ট জোটে নীতি ও আদর্শের ঘাটতি আছে : ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে গড়া জাতীয় ঐক্যফ্রন্ট জোটে নীতি ও আদর্শের ঘাটতি আছে।
তিনি বলেন, ‘ভোটের আগে এ জোট যেভাবে গঠিত হয়েছে, এতে প্রথম থেকেই মনে হয়েছে, এ জোট টিকবে না। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে অসাম্প্রদায়িক শক্তির ঐক্য টেকসই হয় না।’
ওবায়দুল কাদের আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে আগামীকালের ‘বিজয় সমাবেশ’-এর প্রস্তুতি দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী সঙ্গে ছিলেন।
কাদের তার রাজনীতির অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙার উপাদান ছিল। সেই ফ্রন্ট না টেকারই কথা। তা ছাড়া যেখানে বিএনপিতে ভাঙার সুর ধরেছে, সেখানে ঐক্যফ্রন্ট তো ভাঙবেই।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অক্টোবরে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়। এই জোটের মূল শরিক বিএনপি। জোটের শীর্ষ নেতৃত্বে আছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
উপজেলা নির্বাচনে বিএনপিকে আনতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হবে কি-না এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রকে গুরুত্ব দিলে বিএনপি উপজেলা নির্বাচনে নিজে থেকেই আসবে। জাতীয় নির্বাচনে যেমন তারা এসেছে, সেভাবেই আসবে। জাতীয় নির্বাচনে বিএনপিকে ডেকে আনা হয়নি, উপজেলা নির্বাচনেও হবে না।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, যাঁরা যোগ্য, যাঁরা দলের জন্য নিবেদিত প্রাণ, তাঁদেরই মনোনয়ন দেয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। তাই মনোনয়ন প্রত্যাশী নারীর সংখ্যাও এবার অনেক বেড়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft