1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা

গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ইক্ষু খামারে পুনরায় আগুন, মিল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের রংপুর সুগার মিল লিমিটেডের সংরক্ষিত ইক্ষু খামার সাহেবগঞ্জ বাগদা ইক্ষু খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ ৬ জানুয়ারী রবিবার দুপুরে ইক্ষু খামারে এই অগ্নিকান্ড ঘটে। এতে খামারের প্রায় ৫০ বিঘা জমির আখ ক্ষতিগ্রস্থ হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুণঃপুণঃ অগ্নিকান্ডের ঘটনায় মিল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছে সংশ্লিষ্টরা।

রংপুর সুগার মিলের সংরক্ষিত ইক্ষু খামার সাহেবগঞ্জ বাগদা ফার্মের ডান পার্শ্বে রবিবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বিবরণ মতে, দাবানলের মত খন্ড খন্ড আকারে এই আগুন খামারের বিশাল অংশ জুড়ে ছড়িয়ে পড়ে। সাধারণত আগুন যেকোন একপ্রান্ত লেগে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে। আগের অনেক অগ্নিকান্ডে এক জায়গায় লাগলেও এবারে খন্ড খন্ড আগুন লাগায় রহস্যের সৃষ্টি হয়েছে। অনেকেই এতে মিল কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতিকে দায়ী করছে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল হামিদ জানান, বিচ্ছিন্ন জায়গায় আগুন লাগায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দীর্ঘ তিন ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৩ ডিসেম্বর খামারের চারা বটগাছ এলাকায় আগুন লেগেছিলো। এতে খামারের প্রায় ৫০ বিঘার মত জমির আখ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিলো। সেদিন একপ্রান্ত থেকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়েছিলো। কিন্তু রবিবার দুপুরে লাগা আগুন ডানপার্শ্বের বিস্তীর্ন অঞ্চল জুড়ে খন্ড খন্ড আকারে জ্বলতে দেখা যায়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন আগুন লাগার সত্যতা স্বীকার করে জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রনে আসে।

মিল কর্তৃপক্ষের উদাসীনতায় এই আগুনের সুত্রপাত কিনা এমন প্রশ্নের জবাবে রংপুর চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন জানান, প্রশ্নই উঠে না। মিল কর্তৃপক্ষ কেন সরকারের এতো বিপুল পরিমান ক্ষতি করতে যাবে। বিভিন্ন জায়গায় খন্ড খন্ড আগুন লাগার বিষয়ে তিনি বলেন, স্থানীয় স্বার্থানেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আগুন লাগাচ্ছে বলে মিল কর্তৃপক্ষ মনে করে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর ইক্ষু খামারে আগুন লাগার বিষয়ে মিল কর্তৃপক্ষ জিডি করলেও তার কোন অগ্রগতি সর্ম্পকে অবগত নয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft