1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

গোবিন্দগঞ্জের ব্যাবসায়ী আপেল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ইনডেক্স বিজনেস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আপেল মাহমুদের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ ২০ জানুয়ারি রবিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ফাঁসিতলা বাজারে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ শরিফুল ইসলাম রতন, কামারদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, যুবলীগ নেতা হারুন, ইউপি সদস্য এরোম, আব্দুল মজিদ, আপেল হত্যা মামলার বাদী তার চাচা সৈয়দ আব্দুল করিম প্রমুখ।
বক্তারা সৈয়দ আপেল মাহমুদের হত্যার প্রতিবাদে নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য গত ১০ জানুয়ারী রাতে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরার পথে আপেল মাহমুদ নিখোঁজ হয়। ওই রাতেই গোবিন্দগঞ্জের পার্শ্ববর্তী বগুড়া জেলার কাহালু থানা পুলিশ আপেল মাহমুদের লাশ উদ্ধার করে। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা মোঘলটুলি গ্রামের সৈয়দ আব্দুল ওহাব ডিপটির একমাত্র পুত্র। অসুস্থ মা আয়েশা বেগম একমাত্র পুত্র হত্যার খবরে তিনিও মারা যান। পরদিন মা- ছেলের একসাথে জানাজা শেষে দাফন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!