1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে নতুন করে দাখিল করা চার প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের নির্বাচনে আজ বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে নতুন করে দাখিল করা চার প্রার্থীর মধ্যে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। একই সঙ্গে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রসাশক আবদুল মতিন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ নেতা শাহ মো. ইয়াকুব-উল আজাদ, স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদুল হক ও জাতীয় পার্টির মঞ্জুরুল হক সাচ্চা।

পুনঃ তফসিলে এ পর্যন্ত মনোনয়নপত্র বৈধ হয়েছে বিএনপি মনোনীত ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিকের। এ নিয়ে এ আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল আটজন।

এর আগে যাদের মনোনয়নপত্র বৈধ করা হয় তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি মো. ইউনুস আলী সরকার, জাসদ মনোনীত এসএম খাদেমুল ইসলাম খুদি, জাতীয় পার্টি মনোনীত দিলারা খন্দকার, এনপিপির মো. মিজানুর রহমান তিতু, ইসলামী আন্দোলনের মো. হানিফ দেওয়ান, বাসদের সাদেকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ।

ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী গত ১৯ ডিসেম্বর মারা গেলে ২০ ডিসেম্বর এ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

পরবর্তীতে এ আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পুনঃতফসিল মোতাবেক মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ২ জানুয়ারী। আজ ৩ জানুয়ারী বৃহস্পতিবার মনোনয়ন বাছাই করা হয়েছে। প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ করা হবে ১১ জানুয়ারী।আগামী ২৭ জানুয়ারি এ আসনে নির্বাচনে ভোট গ্রহন করা হবে।

আসনটিতে দুই উপজেলায় ১৩২ টি কেন্দ্রে ১৩২ জন প্রিজাইডিং অফিসার, ৭৮৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১৫৭২ জন পোলিং অফিসার ৪ লক্ষ ১১ হাজার ৮ শত ৪১ জন ভোটারের ভোট গ্রহন করবেন। মোট ভোটারের ২ লক্ষ ৭ শত ৩৯ জন পুরুষ ও ২ লক্ষ ১১ হাজার ১ শত ২ জন নারী ভোটার রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!