1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল

গাইবান্ধা-৩ আসনে প্রচারণা শেষে চলছে ভোটের হিসাব-নিকাশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ আসনে আগামী ২৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে ভোটগ্রহন। ইসি’র নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার রাত ৮টা থেকে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। আর একদিন পরই অনুষ্ঠিত হবে এ আসনে জাতীয় সংসদের এ আসনটির কাঙ্খিত নির্বাচন। বর্তমানে প্রার্থীদের প্রচারণার সুযোগ না থাকায় এখন চলছে নিরবে হিসাব-নিকাশ। সেই সাথে চলছে ভোটের দিনের নিরাপত্তা নিয়ে আলোচনা তবে নির্বাচন কমিশন হতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন স্থানে রয়েছে প্রশাসনের নজদারি। সেইসাথে কে হারবেন, কে জিতবেন এ নিয়ে ও শেষ পর্যন্ত চলছে নানা হিসাব নিকাশ।

এ নির্বাচনের বিজয় ছিনিয়ে নিতে ইতোমধ্যে এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনায় রয়েছেন মহাজোটের তিন। এরা হলেন- সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. ইউনুস আলী সরকারের নৌকা, জাতীয় পার্টি (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার দিলারা খন্দকার শিল্পীর লাঙ্গল ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদির মশাল মার্কার ব্যানার-পোষ্টার শোভাবর্ধন করলেও অপর দুই প্রার্থী এনপিপির মিজানুর রহমান তিতুর আম প্রতিকের কোন ভোটার বা তেমন পোষ্টার না থাকলে এআসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ নিউ এর সিংহ মার্কা পোষ্টার চোখে পড়ছে সর্বত্র ভোটারদের সর্মথন রয়েছে মোটামোটি। এ ক্ষেত্রে আসনটি চর্তুমূখী প্রতিদ্বন্দিতা দৃশ্যমান ।

স্থানীয় রাজনৈতিক নেতা বলেন, বিএনপি জোটগত সিদ্ধান্ত নিয়ে এ আসনে নির্বাচন হতে সড়ে দাড়ালেও এ আসনটি মহাজোট থেকে উন্মুক্ত করার ফলে একাধিক প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন মহাজোটভূক্ত দলগুলোর নেতাকর্মীরা ও সাধারণ ভোটার। ফলে শরিক দলের প্রার্থীরা এখন একে অপরের প্রতিপক্ষ হিসাবে প্রচার প্রচারণা চালিয়েছেন।

এদিকে সাধারণ ভোটাররা তাদের অভিমত ব্যক্ত করে বলেন, দেশে সরকার গঠন করেছে আওয়ামীলীগ। তাই এ আসনে উন্নয়নকে বেগবান করতে নৌকার প্রার্থীর কোনো বিকল্প নেই। নৌকার প্রার্থী ও সাবেক এমপি ডাঃ মোঃ ইউনুস আলী সরকারকে পূনরায় নির্বাচিত করে এলাকার উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। আসনটিতে মহাজোটের তিন প্রার্থী থাকলেও ভোট সমর্থনে এগিয়ে রয়েছেন নৌকা প্রতিকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকার।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯৪১। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় ২ লাখ, ২৩ হাজার ৬৯৩। পলাশবাড়ী উপজেলায় ১ লাখ, ৮৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আসনটির দুই উপজেলায় ১৩২ ভোট কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের মাধ্যমে অবাধ সুষ্ঠু-শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১১ দিন আগে ১৯ ডিসেম্বর দিনগত রাতে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক প্রার্থী ও ৬ বারের সংসদ সদস্য ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ার কারণে গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে পুনঃতফসিল মোতাবেক আগামী ২৭ জানুয়ারী রবিবার ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!