1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

গাইবান্ধায় ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচনের দাবিতে মুখে কালো কাপড় বেধে বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

নির্বাচনের আগের রাতে এবং নির্বাচনের দিন দিনভর সারাদেশে ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে ত্বত্তাবধায়ক সরকারের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবীতে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার মুখে কালো কাপড় বেঁধে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে অবস্থান করে প্রতিবাদ জানানো হয়।

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা বাম গণতান্ত্রিক জোট এই আয়োজন করে। কর্মসূচি শেষে বাম জোটের সমন্বয়ক বাসদ নেতা আহসানুল হাবীব সাঈদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক জোটের মনোনীত গাইবান্ধা ২ আসনের কাস্তে প্রতিকের প্রার্থী মিহির ঘোষ সাংবাদিকদের জানান, নজিরবিহীন ভোট ডাকাতির এই নির্বাচনে আমরা স্তম্ভিত। দেশব্যাপী মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হলো। আমরা নির্বাচনের আগেই তদারকি সরকারের মাধ্যমে নির্বাচন করার দাবি জানিয়েছিলাম। আমাদের দাবি যে কতটা যৌক্তিক ছিল ৩০ ডিসেম্বরের নির্বাচনে তা প্রমান হয়েছে। আমরা মনে করি এই সরকারের অধীনে আর কেনো নির্বাচন সম্ভব নয়। অবিলন্বে এই নির্বাচন বাতিল করে তদারকি সরকার গঠন করে পুনঃ নির্বাচন দাবি করছি।

এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, বাসদ মার্কসবাদী নেতা মঞ্জুরুল আলম মিঠু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমূখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft